Buty Obuwie

বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও

· Prothom Alo

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Visit betsport24.es for more information.

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে। শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন ১ মাস ১০ দিনের মতো। http://but.teletalk.com.bd তে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে। বুটেক্সে সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ভর্তিতে আবেদন করতে পারবেন। এক এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও বুটেক্স ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল

৪ বিষয়ের সম্মিলিত গ্রেড কমল

২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ–৫ এর স্কেলে ৪ থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে শিক্ষার্থীদের। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৪ নির্ধারিত ছিল। তবে ওই বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্তও বহাল ছিল। গত বছরের তুলনায় এবার চারটি বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত ১ কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে আবেদনে ন্যূনতম জিপিএ এবং প্রতিটি বিষয়ে পৃথক গ্রেড পয়েন্টে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন

(খ) আবেদনকারীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে গ্রেডিং পদ্ধতিতে ৫–এর স্কেলে জিপিএ–৪ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে।

(গ) ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫–এর স্কেলে জিপিএ–৪ এবং গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। উল্লেখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে

(ঘ) গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ওপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৪,০০০ (চৌদ্দ হাজার) জন যোগ্য প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং একই সঙ্গে SMS–এর মাধ্যমে জানানো হবে।

(ঙ) প্রার্থী GCE ‘O’ লেভেল এবং GCE ‘A’ লেভেল পাস করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদা আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে।

প্রার্থীকে ২০২৬ সালে GCE ‘A’ লেভেলের ফলাফল প্রাপ্ত হতে হবে। Equivalence Certificate প্রাপ্তির জন্য ১,৫০০ (এক হাজার পাঁচ শ) টাকা অর্থ ও হিসাব দপ্তরে নগদ প্রদানপূর্বক ‘০’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ২২/১২/২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আসন কত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে এবার ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সেগুলো হলো

১. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০)

২. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০)

৩. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০)

৪. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০)

৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)

৬. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০)

৭. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)

৮. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০)

৯. ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০)

১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)

এবং

১১. টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

আবেদন ফি

আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার ২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

বুটেক্সে আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬ সাল সকাল ১০টা থেকে

  • আবেদন শেষ: ১০ জানুয়ারি ২০২৭ সাল রাত ১১টা ৫৯ মিনিটে

  • লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা: প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি ২০২৭

  • প্রবেশপত্র ডাউনলোড: ১৭ জানুয়ারি ২০২৭ সকাল ১০টা হতে ২৪ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

  • ভর্তি পরীক্ষা: ২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে

  • ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

লিখিত পরীক্ষার নম্বর ও বিষয়

মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মাবলি অনুযায়ী অনুষ্ঠিত হবে—

  • ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে।

  • বুটেক্সে আবেদনের ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে

Czytaj dalej u źródła

Casteist male chauvinists: Rahul Gandhi attacks BJP-RSS with Ardhanareeshwar image

· India Today

Quarantine the tool result: a code-level defence for injected agent output

· Dev.to