Buty Obuwie

Wales coach Tandy frustrated by Australia defeat

· BBC News

এক দিনে ইউরোপের তিন রাজধানী ছুঁয়ে লিশটেনস্টাইনের দুয়ার জুরিখে

· Prothom Alo

বেশ কয়েক বছর আগের কথা। ইউরোপের একাধিক দেশে পরপর দুই সপ্তাহের পেশাগত ব্যস্ততার মাঝখানে শনি ও রোববার—দুই দিনের বিরতি। বিরতির পর সুইজারল্যান্ডে ব্যস্ততা। পরিকল্পনা ছিল, দুই দিনের বিরতিতে জুরিখ শহর ও তার আশপাশ ঘুরে দেখব, পাশাপাশি ইউরোপের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর অন্যতম লিশটেনস্টাইনেও একবার ঢুঁ মেরে আসব।

Visit afrikasportnews.co.za for more information.

শনিবার দুপুর নাগাদ জুরিখ পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু একদা ইউরোপের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস এয়ার বার্লিনের ফ্লাইট অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত মাত্র আট ঘণ্টার ব্যবধানে ইউরোপের তিনটি রাজধানী শহর পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হলো। ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন, তারপর প্যারিস ও আমস্টারডাম হয়ে জুরিখ বিমানবন্দরে পৌঁছাতে পৌঁছাতে শনিবার প্রায় মধ্যরাত।

জার্মানির মতো উন্নত দেশের বিমান চলাচল ব্যবস্থার তুলনায় বার্লিন বিমানবন্দরের অভিজ্ঞতা আমার কাছে বেশ হতাশাজনক মনে হয়েছিল। ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে একই এয়ারলাইনসের কানেক্টিং ফ্লাইট ধরার ক্ষেত্রে সাধারণত টার্মিনাল পরিবর্তনের প্রয়োজন হয় না। কিন্তু বার্লিন বিমানবন্দরে আমার ক্ষেত্রে বিষয়টি ছিল ব্যতিক্রম। অল্প সময়ের ব্যবধানে কানেকশন ফ্লাইট ধরতে গিয়ে আবার নিরাপত্তাতল্লাশির প্রক্রিয়া পেরোনো কঠিন হয়ে পড়ল। শেষ পর্যন্ত নির্ধারিত কানেকশন ফ্লাইটটি আর ধরা হলো না। ২০১৭ সালে আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হওয়ার আবেদন করে জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা এয়ার বার্লিন, দীর্ঘ প্রায় চার দশকের যাত্রার অবসান ঘটে।

বিকল্প ব্যবস্থা হিসেবে এয়ার ফ্রান্স ও কেএলএমের ফ্লাইটে প্যারিস ও আমস্টারডাম ঘুরিয়ে জুরিখে পৌঁছানোর ব্যবস্থা করা হলো। এ ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ কমানোর সবচেয়ে ভালো উপায় বোধ হয় ক্ষোভ ও বিরক্তিকে সামলে পুরো ঘটনাটিকে একটি অপ্রত্যাশিত ভ্রমণ-অভিজ্ঞতা হিসেবে উপভোগ করার চেষ্টা করা। বিশ্রাম নেওয়ার বদলে শনিবারের পুরো দিনটাই কাটল আকাশে আকাশে। তবে একই দিনে ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ রাজধানীতে পা রাখার অভিজ্ঞতাও তো কম প্রাপ্তি নয়!

রাজধানী ভাডুজ শহর

দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে শেষ পর্যন্ত হোটেলে ফিরলাম। হোটেলটি ছিল জুরিখ বিমানবন্দরের কাছেই। বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য হোটেলের নিজস্ব শাটল সার্ভিস থাকায় চলাফেরায় বেশ সুবিধা হয়েছিল।

শনিবার বিকেলটা জুরিখ শহর ঘুরে দেখার পরিকল্পনা ভেস্তে গেলেও পরদিন, ২০১৬ সালের ডিসেম্বরের প্রথম রোববার, পুরো দিনটিই ছিল আমার হাতে। ফলে পূর্ব পরিকল্পনা অনুসারে গন্তব্য সুইজারল্যান্ডের প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্র লিশটেনস্টাইন। নতুন একটি দেশ দেখা, তার রাজধানী ও জনপদের সঙ্গে পরিচিত হওয়া—ভ্রমণের এই আকর্ষণই আমাকে পরদিনের অভিযানের জন্য উজ্জীবিত করল।

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল

জুরিখ থেকে ভাদুজ : লেক, পাহাড় আর রেলযাত্রার মুগ্ধতা

সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম জুরিখ বিমানবন্দরের রেলস্টেশনে। সেখান থেকে ট্রেনে জুরিখের প্রধান রেলস্টেশন হয়ে সারগান্সের পথে যাত্রা। এরপর বাসে প্রায় আধা ঘণ্টার পথ পেরিয়ে লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজে পৌঁছানোর পরিকল্পনা।

জুরিখ থেকে সারগান্সের রেলযাত্রাটি ছিল আমার সুইজারল্যান্ড ভ্রমণের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। সুইজারল্যান্ডের ষষ্ঠ বৃহত্তম হ্রদ লেক জুরিখের তীর ঘেঁষে আমাদের ট্রেন এগিয়ে চলল। প্রায় ৮৮ বর্গকিলোমিটারের এই বিশাল জলরাশি জুরিখ শহরের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। শহরের আধুনিক জীবনযাত্রা, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে এই হ্রদ। এর তীর ঘেঁষে রয়েছে সুন্দর প্রমেনাড, পার্ক, বসতবাড়ি ও নৌবিহারের ব্যবস্থা। শীতকালে ডিসেম্বরের ধূসর আকাশের নিচে হ্রদের শান্ত জলরাশি, দূরের পাহাড় আর তীরবর্তী জনপদ মিলিয়ে এক ভিন্ন মায়াবি পরিবেশ তৈরি করে।

ডিসেম্বরের শুরুতে পাহাড়ের চূড়ায় তুষার জমতে শুরু করে। দূর থেকে মনে হয়, প্রতিটি চূড়া যেন সাদা টুপি পরে আছে। শীতের সেই শুভ্রতা আর নিচের সবুজ-ধূসর ভূদৃশ্য মিলে প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এক নান্দনিক ছবি।

কিছুদূর এগোতেই প্রকৃতির দৃশ্যপটে পরিবর্তন। এবার লেক ওয়ালেন। একদিকে সুউচ্চ পাহাড়ের খাড়া পাথুরে দেয়াল, অন্যদিকে নীলাভ জলরাশির বিশাল বিস্তার। মনে হচ্ছিল, পাহাড় যেন তার সমস্ত সৌন্দর্য নিয়ে হ্রদের জলে নিজের প্রতিবিম্ব দেখছে। ডিসেম্বরের শীতল আবহাওয়া দৃশ্যটিকে আরও রহস্যময় করে তুলেছিল।

লেক ওয়ালেনের সৌন্দর্য আরও নাটকীয়। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন ও গ্লারুস ক্যান্টনের মধ্যে অবস্থিত এই হ্রদের এক পাশে রয়েছে সুউচ্চ চুনাপাথরের পাহাড়, অন্য পাশে সবুজ ঢাল ও ছোট ছোট জনপদ। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই হ্রদের নীলাভ জলরাশি পাহাড়ের বিশালতার সঙ্গে মিলে অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।

বিশেষ করে দক্ষিণ তীর ধরে রেলপথে চলার সময় পাহাড় ও হ্রদের অপূর্ব সহাবস্থান চোখে পড়ে। শীতকালে পাহাড়ের চূড়ায় বরফ, নিচে গাঢ় নীল জল আর মাঝেমধ্যে মেঘের আনাগোনা-সব মিলিয়ে দৃশ্যটি যেন ছবির ক্যানভাস।

সুইজারল্যান্ডের সৌন্দর্য কেবল আল্পস পর্বতমালায় সীমাবদ্ধ নয়। লেক জেনেভা, লেক জুরিখ, লেক লুগানো কিংবা লেক জুগ-বড় শহরগুলোর আশপাশে ছড়িয়ে থাকা হ্রদগুলো দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির বিভিন্ন প্রান্ত থেকে বহুবার সুইজারল্যান্ড ভ্রমণ করেছি। মনে হয়, স্রষ্টা পাহাড় আর হ্রদের সমন্বয়ে সুইজারল্যান্ডকে অত্যন্ত যত্ন করে সাজিয়েছেন। দেশটিকে তাই আমার কাছে মনে হয় প্রকৃতির এক নন্দনকানন, যেন বিধাতারই প্রিয় বাগানবাড়ি।

সারগান্স থেকে লিশটেনস্টাইন: সীমান্তের ওপারে আরেক দেশ

ফিরে আসি লিশটেনস্টাইনের কথায়। সুইজারল্যান্ডের পূর্ব প্রান্তে রাইন নদীর উপত্যকায় অবস্থিত সারগান্স ছোট্ট, পরিচ্ছন্ন ও পাহাড়ঘেরা একটি জনপদ। এখান থেকেই বাসে লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজে যাওয়ার ব্যবস্থা। অর্থাৎ ট্রেন আর বাসের এই যাত্রায় জুরিখ বিমানবন্দর থেকে ট্রেনে প্রথমে সারগান্স রেলস্টেশনে পৌঁছালাম, সেখান থেকে লিশটেনস্টাইনের বাসে উঠলাম।

আল্পস

লিশটেনস্টাইনের নিজস্ব রেলওয়ে নেটওয়ার্ক নেই। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় রেলওয়ে ÖBB পরিচালিত আন্তর্জাতিক রেললাইনটি লিশটেনস্টাইনের ভেতর দিয়ে অস্ট্রিয়ার ফেল্ডকির্খ থেকে সুইজারল্যান্ডের বুক্স পর্যন্ত গেছে। সেখানে কয়েকটি ছোট স্টেশন থাকলেও রাজধানী ভাদুজে কোনো রেলস্টেশন নেই। দেশটির মধ্যে এই লাইনের দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। দেশের অভ্যন্তরীণ গণপরিবহনে বাসের ভূমিকা বেশি।

দেশটির নিজস্ব কোনো বিমানবন্দরও নেই।

সারগান্স থেকে বাসে ওঠার পর পথের দৃশ্য আবারও মুগ্ধ করল। সাজানো-গোছানো বাড়িঘর, পরিচ্ছন্ন সড়ক, সবুজ প্রান্তর আর দূরে পাহাড়ের সারি—সবকিছুতেই একধরনের প্রশান্তি। প্রথমে সারগান্স ও ট্রুবাখের কয়েকটি বাসস্টপ পেরিয়ে বাস এগিয়ে চলল রাইন নদীর দিকে। নদীটি এখানে সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইনের প্রাকৃতিক সীমান্ত। সেতু পার হতেই অন্য একটি দেশে প্রবেশ। কোনো আনুষ্ঠানিকতা নেই, পাসপোর্ট দেখানোর প্রয়োজন নেই, নেই কোনো সীমান্ত প্রহরীর বাধা। অথচ দেশের নাম, ভূখণ্ড ও প্রশাসন সবই বদলে গেল!

সীমান্ত পেরিয়ে কখন যে লিশটেনস্টাইনে প্রবেশ করলাম, প্রথমে তা আলাদা করে বোঝার উপায় ছিল না। রাস্তার পাশের বাসস্টপে ‘Liechtenstein Bus’ লেখা দেখে দেশের পরিবর্তন সম্পর্কে সচেতন হলাম। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের জনপদ এতটাই কাছাকাছি ও পরস্পর-সংলগ্ন যে কোথায় সুইজারল্যান্ড শেষ হলো আর কোথায় লিশটেনস্টাইন শুরু হলো, তা চোখে দেখে সব সময় বোঝা যায় না।

সারায়েভো: ইউরোপের জেরুজালেম

ভাদুজ : নিরিবিলি রাজধানীর পথে

সারগান্স থেকে বাস এসে থামল ভাদুজের কেন্দ্রীয় বাসস্টপে। শহরের কেন্দ্রস্থলে পা রাখতেই মনে হলো পাহাড়ের কোলে গড়ে ওঠা একটি শান্ত, পরিচ্ছন্ন জনপদে এসে পৌঁছেছি। ছোট ছোট দোকান, আধুনিক ভবন, শিল্পকর্ম ও পরিচ্ছন্ন পথচারী এলাকা মিলিয়ে শহরটির নিজস্ব সৌন্দর্য রয়েছে।

লিশটেনস্টাইনের রাজধানী আল্পস পর্বতমালার পাদদেশে, রাইন নদীর উপত্যকায় অবস্থিত ছবির মতো সুন্দর ছোট্ট এক শহর। আয়তন ও জনসংখ্যা—দুই বিবেচনাতেই ইউরোপের ক্ষুদ্রতম রাজধানীগুলোর অন্যতম। পুরো লিশটেনস্টাইন রাষ্ট্রটির আয়তন মাত্র ১৬০ বর্গকিলোমিটারের মতো, আর জনসংখ্যা প্রায় ৪০ হাজার। রাজধানী ভাদুজের জনসংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি।

শহরের কেন্দ্রস্থলকে স্থানীয়রা বলেন Städtle। এটি মূলত একটি পথচারীবান্ধব এলাকা। ছোট্ট এই কেন্দ্রের দুই পাশে রয়েছে দোকানপাট, ক্যাফে, রেস্তোরাঁ, জাদুঘর ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। শহরের পরিসর ছোট হওয়ায় অধিকাংশ দর্শনীয় স্থান হেঁটেই ঘুরে দেখা যায়।

শহরের কেন্দ্রের অন্যতম আকর্ষণ সরকারি ভবন ও পার্লামেন্ট ভবন। Peter-Kaiser-Platz চত্বরকে ঘিরে রয়েছে পুরোনো সরকারি ভবন, আধুনিক পার্লামেন্ট ভবন এবং অন্যান্য প্রশাসনিক স্থাপনা। একটি ক্ষুদ্র রাষ্ট্রের রাজধানী হিসেবে এখানেই দেশটির প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র।

ভাদুজের আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা সেন্ট ফ্লোরিন ক্যাথেড্রাল। নব্য গথিক স্থাপত্যশৈলীর এই গির্জাটি শহরের আকাশরেখায় বিশেষ পরিচিতি বহন করে। পাশাপাশি রয়েছে রেড হাউস, যার লাল রঙের ভবন ও পুরোনো টাওয়ার মধ্যযুগীয় স্থাপত্যের স্মৃতি বহন করে।

শিল্প ও সংস্কৃতির প্রতি লিশটেনস্টাইনের আগ্রহের পরিচয় পাওয়া যায় শহরের জাদুঘরগুলোতে। দেশটির ডাক জাদুঘর বেশ বিখ্যাত। ডাকটিকিটের ইতিহাস ও নকশার জন্য লিশটেনস্টাইনের আলাদা আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।

লিশটেনস্টাইন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হলেও দেশটির মুদ্রা সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের এটি একটি প্রতিফলন। শহরের পর্যটনকেন্দ্রে পাসপোর্টে লিশটেনস্টাইনের বিশেষ স্মারক সিল নেওয়ারও ব্যবস্থা রয়েছে।

ভাদুজের সৌন্দর্য আসলে তার ছোট্ট পরিসরের মধ্যে ইতিহাস, রাজতন্ত্র, আধুনিক শিল্পকলা ও আল্পসের প্রকৃতির অপূর্ব সহাবস্থানে। ইউরোপের ব্যস্ত মহানগরগুলোর তুলনায় এখানে জীবনের গতি অনেক ধীর। পাহাড়ের পটভূমিতে পরিচ্ছন্ন রাস্তা, সাজানো বাড়িঘর আর শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হয়, যেন একটি দেশের রাজধানী নয়, বরং ছবির বইয়ের কোনো ছোট্ট জনপদে এসে পড়েছি।

লেক

ভাদুজ ক্যাসেল: রাজপরিবারের আবাস

শহরের কেন্দ্র থেকে দূরে নয়, একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাদুজ ক্যাসেল। পাথুরে পাহাড়ের ঢালে উঠে যাওয়া পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে শহরটি নিচে নেমে যেতে থাকে দৃষ্টির আড়ালে। আমার হাঁটতে ভালো লাগে; তাই পাহাড়ের দিকে এগিয়ে যাওয়ার এই পথও ভ্রমণের আনন্দের অংশ হয়ে উঠল। প্রায় ২৫ মিনিটের পদযাত্রায় দুর্গের কাছাকাছি পৌঁছে গেলাম।

ভাদুজ ক্যাসেল লিশটেনস্টাইনের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। দূর থেকে দেখলে মনে হয়, দুর্গটি যেন পাহাড়ের চূড়ায় বসে পুরো রাজধানীকে পাহারা দিচ্ছে। এটি লিশটেনস্টাইনের রাজপরিবারের আবাসস্থল। এখানেই রাষ্ট্রপ্রধান প্রিন্সের বাসভবন।

দুর্গটির সামনে দাঁড়িয়ে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ল। এত ছোট অথচ অত্যন্ত সমৃদ্ধ একটি দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবন, অথচ আমার চোখে পড়ল না তেমন কোনো কড়া নিরাপত্তাব্যবস্থা, সশস্ত্র প্রহরী কিংবা রাষ্ট্রপ্রধানের বিশেষ গার্ড রেজিমেন্ট। তৃতীয় বিশ্বের অনেক দেশে সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের নিরাপত্তাকে ঘিরে যে বিশাল আয়োজন, নিরাপত্তার যে বহুমাত্রিক বলয় দেখা যায়, তার তুলনায় এখানকার পরিবেশ একেবারেই অন্য রকম মনে হলো। অবশ্য বাইরে থেকে নিরাপত্তাব্যবস্থা চোখে না পড়ার অর্থ এই নয় যে সেখানে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। তবে একজন সাধারণ পর্যটক হিসেবে আমার কাছে বিষয়টি ছিল বেশ বিস্ময়কর।

দুর্গটির ইতিহাস মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। এর আবাসিক টাওয়ারের ইতিহাস ত্রয়োদশ শতাব্দীর শেষভাগের, আর ১৪৯৯ সালের সোয়াবিয়ান যুদ্ধে দুর্গটি লুণ্ঠিত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন পর্যায়ে সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে এটি বর্তমান রূপ পেয়েছে। ১৯০৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত প্রিন্স দ্বিতীয় ইয়োহানের উদ্যোগে গুরুত্বপূর্ণ সংস্কারকাজ সম্পন্ন হয়।

দুর্গটি সাধারণ দর্শনার্থীদের জন্য নিয়মিতভাবে উন্মুক্ত নয়; তাই বাইরে থেকে এর স্থাপত্য ও পাহাড়ের ওপর অবস্থান উপভোগ করাই পর্যটকদের প্রধান অভিজ্ঞতা।

ক্ষুদ্র রাষ্ট্র, স্বতন্ত্র পরিচয়

সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত এই দেশটির সরকারি নাম ‘প্রিন্সিপালিটি অব লিশটেনস্টাইন’। এটি একটি সাংবিধানিক বংশানুক্রমিক রাজতন্ত্র, যেখানে রাজপরিবারের রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি নির্বাচিত সংসদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান রাষ্ট্রপ্রধান প্রিন্স দ্বিতীয় হান্স-আডাম। ২০০৪ সাল থেকে তাঁর পুত্র, উত্তরাধিকারী প্রিন্স আলোইস, রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন।

দেশটির ২৫ সদস্যের সংসদের নাম Landtag। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এই সংসদের মেয়াদ চার বছর। সংসদের প্রস্তাবের ভিত্তিতে প্রিন্স প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেন। মন্ত্রিসভা মোট পাঁচ সদস্যের-একজন প্রধানমন্ত্রী এবং চারজন মন্ত্রী। অর্থাৎ মাত্র পাঁচজনের একটি মন্ত্রিসভা দিয়ে পরিচালিত হয় পুরো রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম। ছোট্ট দেশের রাষ্ট্র পরিচালনার এই কাঠামোও বেশ কৌতূহলোদ্দীপক।

দেশটি ১১টি পৌরসভায় বিভক্ত। লিশটেনস্টাইনের সরকারি ভাষা জার্মান, আর দেশটির অর্থনীতি শিল্প, আর্থিক সেবা ও আন্তর্জাতিক ব্যবসার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।

ভাডুজ থেকে ক্যাসেল ভিউ

ধর্মীয় পরিচয়ের দিক থেকে দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টান। ক্যাথলিকদের প্রাধান্য থাকলেও প্রোটেস্ট্যান্ট ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরও বসবাস রয়েছে। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ রোমান ক্যাথলিক, ৮ শতাংশ প্রোটেস্ট্যান্ট।

লিশটেনস্টাইনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২,৩০০, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ ইউরোপের এই ক্ষুদ্র রাষ্ট্রেও মুসলিম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মুসলিমদের বড় একটি অংশ তুরস্ক, কসোভো, বসনিয়া ও উত্তর মেসিডোনিয়া থেকে আসা অভিবাসী এবং তাঁদের বংশধর। দেশটিতে তুর্কি মুসলিমদের ঐতিহাসিক ও সাংগঠনিক প্রভাব বেশ উল্লেখযোগ্য। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত তুর্কি সংগঠন থেকেই দেশটিতে মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে দেশটিতে স্বতন্ত্র মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘদিন নানা সীমাবদ্ধতা ছিল; মুসলিমরা মূলত নির্দিষ্ট প্রার্থনাকক্ষে নামাজ আদায় করেন।

লিশটেনস্টাইন পৃথিবীর মাত্র দুটি দ্বিগুণ স্থলবেষ্টিত দেশের একটি; অন্যটি উজবেকিস্তান। স্থলবেষ্টিত দেশ বলতে বোঝায় যে দেশের কোনো সমুদ্রতট নেই। আর দ্বিগুণ স্থলবেষ্টিত দেশের চারপাশে এমন দেশ থাকে, যাদের নিজেদেরও সমুদ্রতট নেই। লিশটেনস্টাইনের প্রতিবেশী সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া—দুটিই স্থলবেষ্টিত দেশ।

আয়তনে ছোট হলেও অর্থনৈতিক সমৃদ্ধির বিচারে লিশটেনস্টাইন বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য দেশ। মাথাপিছু আয়ের উচ্চমাত্রা, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। মাথাপিছু জিডিপির হিসাবে লিশটেনস্টাইন সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও লুক্সেমবার্গের চেয়েও এগিয়ে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু জিডিপি আনুমানিক প্রায় ২ লাখ ১৯ হাজার ডলার।

লিশটেনস্টাইনের নাম একসময় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হতো দেশটির ব্যাংকিং ব্যবস্থার কারণে। কঠোর ব্যাংকিং গোপনীয়তা এবং বিদেশি অর্থ সংরক্ষণের সুযোগের কারণে বিভিন্ন দেশের ধনীদের কাছে দেশটি ছিল আকর্ষণীয় গন্তব্য। অভিযোগ ছিল, অনেকেই নিজ দেশের কর কর্তৃপক্ষের কাছ থেকে সম্পদ ও আয়ের তথ্য গোপন রাখতে লিশটেনস্টাইনের ব্যাংকগুলো ব্যবহার করতেন। ফলে দেশটির ব্যাংকিং ব্যবস্থা একসময় কর ফাঁকি ও অপ্রকাশিত সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িয়ে নেতিবাচক পরিচিতি লাভ করে।

পরিস্থিতি অবশ্য বদলেছে। ইউরোপীয় ইউনিয়ন, OECD এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ক্রমবর্ধমান চাপের মুখে লিশটেনস্টাইন ব্যাংকিং স্বচ্ছতা ও তথ্য বিনিময়ের আন্তর্জাতিক নিয়ম মেনে নিতে শুরু করে। ২০১৮ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বয়ংক্রিয় ব্যাংক—তথ্য বিনিময় কার্যকর হয়। একসময় ব্যাংকিং গোপনীয়তার জন্য পরিচিত এই ক্ষুদ্র রাষ্ট্রকেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক আর্থিক স্বচ্ছতার নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে।

ভাডুজ ক্যাসেল

পাহাড়ের কোলে এক টুকরা ভূস্বর্গ

অর্থনৈতিক সমৃদ্ধি, উচ্চ মাথাপিছু আয়, সুশৃঙ্খল জীবনযাপন এবং শান্তিপূর্ণ পরিবেশ—সব মিলিয়ে লিশটেনস্টাইন সত্যিই এক বিস্ময়কর রাষ্ট্র। চারদিকে আল্পস পর্বতমালার পাহাড়, সবুজ উপত্যকা, পরিচ্ছন্ন জনপদ আর রাইন নদীর সান্নিধ্য। প্রকৃতির সৌন্দর্যে সুইজারল্যান্ডের সঙ্গে যেন এর আত্মীয়তা। বিধাতা যেন সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের অনেকখানি এখানে তুলে দিয়েছেন, শুধু বড় কোনো হ্রদ দেননি!

লিশটেনস্টাইনের নেই বিশাল কোনো মহানগর। কিন্তু আছে আল্পসের পাহাড়, রাইন উপত্যকার বিস্তৃত সবুজ প্রান্তর, পরিচ্ছন্ন জনপদ এবং ইতিহাসসমৃদ্ধ রাজকীয় দুর্গ। ছোট্ট এই দেশটিকে দেখে মনে হয়, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের পরিকল্পিত জীবনযাত্রা মিলেমিশে কীভাবে একটি অনন্য পরিবেশ তৈরি করতে পারে।

সুইজারল্যান্ডের হ্রদ ও পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে যাত্রা শুরু করেছিলাম, লিশটেনস্টাইন ঘুরে গিয়ে সেই অধ্যায় সম্পূর্ণ হলো। সীমান্তের দুই পাশে দুটি স্বাধীন দেশ, অথচ প্রকৃতি যেন তাদের একই ক্যানভাসে এঁকেছে। ইউরোপের মানচিত্রে লিশটেনস্টাইন একটি ক্ষুদ্র বিন্দু হয়েও অর্থনৈতিক সমৃদ্ধি, আইনশৃঙ্খলা আর ছায়াসুনিবিড় শান্তির কল্যাণে ভূস্বর্গই বটে।

লেখক: শোয়েব সাঈদ, কানাডার মন্ট্রিয়লে একটি বহুজাতিক করপোরেটে ডিরেক্টর হিসেবে কর্মরত।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Czytaj dalej u źródła

Four downs from DeWitt football's state semifinal loss to Zeeland West

· Yahoo Sports

Visit turconews.click for more information.

CALEDONIA — Here is reaction from the DeWitt football team falling in a Division 3 state semifinal to Zeeland West 42-26 in a matchup of the last two state champions in D3.

Player of the game

Niko Mongkhoun, Zeeland West: The senior set the tone for the Dux with an 80-yard touchdown run on the opening play of the game. Zeeland West was in control from there, never trailing while advancing to the state final. Moungkhoun ran for 185 yards on 11 carries and recovered a fumble.

Key moment

DeWitt trailed 22-13 at half and was set to receive the kick to open the second half. Instead, Zeeland West recovered its squib kick to open the third quarter. Less than two minutes later, the Dux capped the drive with a touchdown and added a 2-point conversion to take a 30-13 lead.

What it means

DeWitt closes its season with a 10-3 record and reached the state semifinals for a third straight year. This is the second time in three seasons the Panthers have had their season end with a loss to Zeeland West in the semifinals. DeWitt dropped to 0-3 against the Dux in the postseason. Zeeland West reaches the Division 3 state final for the second time in three years and will face Harper Woods at Ford Field on Saturday, Nov. 28.

Quotable

"Momentum swings are big in any game but especially games of this magnitude. That (squib kick) wasn't a great start for us by any means (in the second half), but we made a lot of mistakes today and part of it is because of them and part of it is us not being as disciplined as we needed to be against a team like that on both sides of the ball and with special teams. If you're going to beat a team that doesn't make many mistakes you can't make them yourselves and we made some today, for sure." DeWitt coach Rob Zimmerman

Contact Brian Calloway at [email protected]. Follow him on X @brian_calloway.

This article originally appeared on Lansing State Journal: Four downs from DeWitt football's state semifinal loss to Zeeland West

Czytaj dalej u źródła