Buty Obuwie

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা

· Prothom Alo

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল। তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে।

ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন। পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।

Visit saltysenoritaaz.org for more information.

মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। কোন জায়গায় স্পর্শ করা যাবে, কোনটিতে যাবে না—এসব বিষয়ও আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। এমনকি দৃশ্য ধারণের সময় কোনো কিছু করার আগে সহ-অভিনেত্রীর অনুমতি নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়।

মোহিতের কথায়, ‘প্রথমবার কোনো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সঙ্গে কাজ করলাম। সহ-অভিনেত্রী কোন বিষয়ে স্বচ্ছন্দ, কোথায় স্পর্শ করা যাবে আর কোথায় যাবে না, তা জেনে নেওয়া খুব ভালো অভিজ্ঞতা। আমরা দুজনই নিজেদের অস্বস্তির জায়গাগুলো জানিয়েছিলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করেছি, এটা করতে পারি কি না। আর পুরো বিষয়টি পরিচালনার জন্য একজন দক্ষ মানুষও ছিলেন।’

রসিকা দুগালও ইন্টিমেসি কো-অর্ডিনেটরের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁর মতে, আগে থেকেই সবকিছু ঠিক করা থাকায় শুটিংয়ের সময় তাঁদের অভিনয়ের দিকে মনোযোগ দিতে সুবিধা হয়েছে।

মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে

রসিকার ভাষায়, ‘আমরা অভিনয়ের দিকটায় পুরোপুরি মনোযোগ দিতে পেরেছি। কে কিসে স্বচ্ছন্দ, পরিচালক কী চান—এসব নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হয়নি। পুরো বিষয়টি খুব ভালোভাবে সামলানো হয়েছিল।’

মোহিত আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে স্ত্রী অভিনেত্রী অদিতি মালিকের সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। তাঁকে দৃশ্যগুলোর বিষয়বস্তু বুঝিয়ে বলেছিলেন। সিনেমাটি দেখার পরও স্ত্রী তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি এসব দৃশ্য নিয়ে স্বচ্ছন্দ কি না।

মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে

মোহিত বলেন, ‘একজন বিবাহিত পুরুষের আগে তিনি একজন অভিনেতা।’ তাঁর স্ত্রীও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। অদিতি তাঁকে বলেছিলেন, চরিত্রের যাত্রায় যদি দৃশ্যগুলো প্রয়োজনীয় হয়, তাহলে সেগুলো গল্পের অংশ হিসেবেই থাকা উচিত।
মোহিতের মতে, অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতাদের নিজেদের মধ্যে বিষয়গুলো বুঝে নেওয়ার ওপর সব দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে ইন্টিমেসি কো-অর্ডিনেটর থাকা প্রয়োজন।

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন...

ইন্টিমেসি কো-অর্ডিনেটরের কাজ হলো অন্তরঙ্গ দৃশ্যের পরিকল্পনা করা, অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা নির্ধারণে সহায়তা করা এবং শুটিংয়ের পুরো প্রক্রিয়ায় সবার সম্মতি নিশ্চিত করা। এতে দৃশ্যের প্রয়োজনীয়তা বজায় রেখেও অভিনেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সম্ভব।

‘মির্জাপুর’ সিরিজে অভিনয়ের সুবাদে পরিচিতি পাওয়া মোহিত মালিকের জন্য এই অভিজ্ঞতা ছিল নতুন। অন্যদিকে রসিকা দুগাল ‘মির্জাপুর’ সিরিজে বিনা ত্রিপাঠী চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। নতুন সিনেমাতেও তাঁদের একসঙ্গে দেখা যাবে।

Czytaj dalej u źródła

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

· Prothom Alo

চীনের অতি গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন পৃথিবীর নিম্ন কক্ষপথে গোপনে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশন পরিচালনার পাশাপাশি মহাকাশে কয়েক শ দিন অবস্থানও করেছে চীনের রহস্যময় স্পেসপ্লেনটি। তবে চীন এখন পর্যন্ত মহাকাশযানটির কোনো ছবি বা তথ্য প্রকাশ না করায় বিভিন্ন দেশের সরকার ও মহাকাশ সংস্থার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেসপ্লেনটি। অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে চীনের মহাকাশযানটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্যমতে, ২০২৪ সালে কক্ষপথে অবস্থানের সময় চীনের স্পেসপ্লেনটির উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর (সাবেক ম্যাক্সার টেকনোলজিস)। চীনের এই স্পেসপ্লেন কক্ষপথে কোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা শেষে পৃথিবীতে ফিরে আসতে পারে।

Visit saltysenoritaaz.org for more information.

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্টর জানিয়েছে, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা রয়েছে। এ ছাড়া এর পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল ডক করা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের স্পেসপ্লেনের নকশা যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স–৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের সঙ্গে হুবহু মিলে যায়। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ অধ্যাপক জোনাথন ম্যাকডোয়েল জানান, চীনের স্পেসপ্লেনটি যুক্তরাষ্ট্রের এক্স–৩৭বির মতোই তৈরি।

রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, চীনের এই স্পেসপ্লেন অতীতে বেশ কিছু অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে ছেড়েছে। এ ছাড়া এটি একটি স্যাটেলাইট কক্ষপথে ছেড়ে দিয়ে কয়েক মাস পর তা সংগ্রহের ক্ষমতাও প্রদর্শন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, চীনের এই দ্রুত বর্ধমান মহাকাশ কর্মসূচি সামরিক আধিপত্য বিস্তারের একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।

সূত্র: ডেইলি মেইল

Czytaj dalej u źródła

Meta, Google, and TikTok sue California AG over teen social media law

· TechCrunch