Buty Obuwie

দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

· Prothom Alo

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমন মণ্ডল সদর উপজেলার মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর অ্যাগ্রো মিলে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে ছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আকাশে মেঘের ঘনঘটা ছিল। সুমন তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি মুদি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনেরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সকাল ৭টার দিকে সুমনকে হাসপাতালে আনা হয়। তাঁর সঙ্গে ওই শিশুকেও আনা হয়েছিল। সুমন মারা গেছেন। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, বজ্রপাতে সুমন মন্ডলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Czytaj dalej u źródła

World in pictures this week, April 30, 2026

· Brisbane Times

আমিরাতের প্রস্থানে ‘বড় ধাক্কা’ খাবে ওপেক, তেলের দাম নিয়ন্ত্রণ করবে কে?

· Kaler Kantho