Buty Obuwie

সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরে

· Prothom Alo

বছরের পর বছর নিজ দেশে যুদ্ধ চালিয়ে যাওয়া, তার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও কীভাবে হুতিরা দিন দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হয়ে উঠছে? কোথা থেকে তাদের অর্থ ও অস্ত্রের জোগান আসছে? জনমনে আছে এমন নানা প্রশ্ন। আর তারই উত্তর জানার চেষ্টা এই প্রতিবেদনে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে এ বছরের মার্চে যুদ্ধে যোগ দেন ১৯ বছর বয়সী মোহাম্মদ (পুরো নাম নেই)। তিনি হুতি বাহিনীর একজন যোদ্ধা হিসেবে লড়াই করছেন। কয়েক মাস ধরে সেখানে একটানা লড়াই চলছে। হুতিরা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সামনের দিকে এগোচ্ছে।

Visit catcross.biz for more information.

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হুতি যোদ্ধারা লড়াই করছেন। শুধু তা-ই নয়, হুতিরা সৌদি আরবেও নিয়মিত হামলা চালাচ্ছে।

অথচ সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব। গত কয়েক মাসে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেই সৌদি আরবকেই নাজেহাল করে ফেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর দিয়ে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক জলপথও এখন সশস্ত্র এই গোষ্ঠীর দখলে।

হুতি যোদ্ধা মোহাম্মদ সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় গেছেন। সেখানে আল-জাজিরার সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আল-জাজিরাকে বলেন, হুতি কর্তৃপক্ষ রণক্ষেত্রগুলোয় তাদের যোদ্ধাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ পৌঁছে দিতে পারছে।

হুতিদের শক্তিশালী হয়ে ওঠার পেছনে একটি বড় কারণ, তাদের বিস্তৃত আর্থিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমেই ইরানের সহায়তা, নিজস্ব তেল–বাণিজ্য, কর, শুল্ক, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আরোপ করা ফি এবং নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ সংগ্রহ করে হুতিরা।

মোহাম্মদ আরও বলেন, ‘যুদ্ধের ময়দানে আমাদের সব সময় লড়াই আর মৃত্যুর মুখোমুখি হতে হয় না। আমরা ভালো সময়ও কাটাই। ভালো খাবার খাই। আহত বা অসুস্থ হলে আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাঠপর্যায়ে আমাদের কমান্ডার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ নিশ্চিত করেন।’

মোহাম্মদের এই বক্তব্যে কিছু প্রশ্ন নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে। বছরের পর বছর নিজ দেশে যুদ্ধ চালিয়ে যাওয়া, তার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও কীভাবে হুতিরা দিন দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হয়ে উঠছে, কোথা থেকে তাদের অর্থ ও অস্ত্রের জোগান আসছে?

ইয়েমেনের এডেন শহরের একটি স্থানীয় মুদ্রা বিনিময় কেন্দ্রে ইয়েমেনি রিয়ালের নোট গুনছেন এক ব্যক্তি

গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, হুতিদের শক্তিশালী হয়ে ওঠার পেছনে একটি বড় কারণ, তাদের বিস্তৃত আর্থিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সহায়তা পাওয়া ছাড়াও নিজস্ব তেল–বাণিজ্য, কর, শুল্ক, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আরোপ করা ফি ও নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।

যুদ্ধের ময়দানে আমাদের সব সময় লড়াই আর মৃত্যুর মুখোমুখি হতে হয় না। আমরা ভালো সময়ও কাটাই। ভালো খাবার খাই। আহত বা অসুস্থ হলে আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাঠপর্যায়ে আমাদের কমান্ডার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ নিশ্চিত করেন।-মোহাম্মদ (পুরো নাম নেই), হুতি যোদ্ধা

এক গবেষণায় দেখা গেছে, হুতি বিদ্রোহীরা বছরে কয়েক শ কোটি ডলারের একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছেন, যা তাঁদের যুদ্ধের ব্যয় মেটাতে সাহায্য করছে। ফলে তেহরান থেকে পাওয়া অস্ত্র ও সামরিক সহায়তার বাইরেও তাঁদের হাতে বিপুল অর্থের জোগান রয়েছে।

ইয়েমেনের সানায় হুতিদের ক্ষেপণাস্ত্রের ছবি সংবলিত একটি ব্যানারের সামনে মঞ্চে দাঁড়িয়ে আছেন হুতি আন্দোলনের কর্মীরা। ৩১ জুলাই ২০২৬

২৫০ কোটি ডলারের অর্থ ব্যবস্থা

ঐতিহ্যবাহী ফুতাহ (কোমরে জড়ানো একধরনের স্কার্ট) পরা, হাতে পুরোনো আমলের একে-৪৭ রাইফেল এবং বাঁকানো জাম্বিয়া ছুরি কোমরে গোঁজা একজন সাধারণ হুতি যোদ্ধাকে দেখলে মনে হতে পারে, তিনি যেন অন্য কোনো যুগের মানুষ, আধুনিক যুদ্ধের সঙ্গে যাঁর কোনো সম্পর্ক নেই।

তবে স্যান্ডেল পরা হুতি যোদ্ধাদের পেছনে রয়েছে আধুনিক এক আর্থিক নেটওয়ার্ক। আরব নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, এই নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং প্রচলিত হাওয়ালা ব্যবস্থার মাধ্যমে শত শত কোটি ডলারের লেনদেন করে।

হাওয়ালা হলো শতাব্দী–পুরোনো ব্যবস্থা, যেখানে ব্যাংকের মাধ্যমে বা সরাসরি অর্থ না পাঠিয়ে দালালের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের মুদ্রায় লেনদেন করা হয়। সাধারণত ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে দালালেরা এমন লেনদেনের কাজটি সম্পন্ন করেন। লেনদেনে সরাসরি কারও নাম আসে না।

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা

অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামো–বিষয়ক বিশেষজ্ঞ এবং ভূরাজনৈতিক ঝুঁকি গবেষণা নেটওয়ার্ক ‘বিটুইন দ্য লাইনস’-এর প্রতিষ্ঠাতা অ্যাডাম রাসেল বলেন, হুতিরা অত্যন্ত সুসংগঠিত একটি অর্থায়নের ব্যবস্থা পরিচালনা করছে।

অ্যাডাম রাসেল বলেন, ইয়েমেনে মুদ্রাসংকট চলছে। এরপরও হুতিরা আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছে। সেই অর্থ দিয়ে অস্ত্র কিনছে এবং নিজেদের যুদ্ধ ব্যয় মেটাচ্ছে।

ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ চলতি বছর জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, হুতিদের আর্থিক ব্যবস্থার মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের আর্থিক সম্পদ ও ব্যয় পরিচালিত হয়।

এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ‘অবৈধ’ তেল–বাণিজ্যের মাধ্যমে বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করেন।

২০২৩ সালের ৭ জানুয়ারি ওমান উপসাগরে একটি মাছ ধরার নৌযান থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। যুক্তরাষ্ট্র বলেছিল, অস্ত্রগুলো ইরান থেকে ইয়েমেনে যাচ্ছিল

এ হিসাবগুলোয় ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে। তাই এগুলো যোগ করে হুতিদের মোট আয় নির্ধারণ করা কঠিন। তবে এসব হিসাব থেকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কের ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে হুতিরা যুদ্ধ করছে। যুদ্ধের এ সময়ে গোষ্ঠীটি অর্থ জোগাড়ের নানা উৎস গড়ে তুলেছে। এসব উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে সামরিক অভিযান চালানোর পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় কর্তৃত্ব আরও শক্তিশালী করেছে তারা।

মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, এই অর্থের মধ্যে রয়েছে কর ও শুল্ক থেকে আয় করা প্রায় ৮০ কোটি ডলার, অতিরিক্ত ফি ও বিভিন্ন শুল্ক থেকে ৬০ কোটি ডলার, যুদ্ধের প্রয়োজনে নগদ অর্থ ও পণ্যসামগ্রী হিসেবে পাওয়া অনুদান থেকে ৩০ কোটি ডলার এবং লোকজনকে যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করার বিভিন্ন কর্মসূচি থেকে সংগৃহীত প্রায় ১০ কোটি ডলার।

একই গবেষণাপ্রতিষ্ঠানের মে মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে আদায় করা রাজস্বের প্রায় ৬০ শতাংশই নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় করা হয়।

অর্থ জোগাড়ে নানা কৌশল

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে হুতিদের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থ জোগাড়ে আরও নানা ধরনের কৌশল গ্রহণ করেছে হুতি কর্তৃপক্ষ।

সানার বাসিন্দা আলী নাজি প্রায়ই নিজের মুঠোফোনে বিভিন্ন বার্তা পান। এসব বার্তায় তাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অর্থসহায়তা দিতে বলা হয়।

ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, হুতিদের আর্থিক ব্যবস্থার মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের আর্থিক সম্পদ ও ব্যয় পরিচালিত হয়।

তিন সন্তানের বাবা নাজি আল-জাজিরাকে বলেন, ‘আমি কোনো অর্থসহায়তা দিই না। তবে হাজার হাজার মানুষ দেন। কেউ ১০০ ইয়েমেনি রিয়ালও দেন (সানায় হুতি কর্তৃপক্ষ নির্ধারিত বিনিময় হার অনুযায়ী যার মূল্য ১৯ সেন্ট)। এভাবে ছোট ছোট অনুদান জমতে জমতে লাখ লাখ ডলার হয়। এ অর্থ যুদ্ধের রসদ সরবরাহে ব্যবহার করা হয়।’

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদেইদা বন্দরে নোঙর করে আছে কয়েকটি জাহাজ। এ অঞ্চলের অনেকটাই এখন হুতিদের দখলে

অর্থ সংগ্রহের আরেকটি পদ্ধতি হলো, অনুদান চেয়ে মানুষের মধ্যে খাম বিতরণ করা। গত সপ্তাহে সানায় সৌদি বিমান হামলায় ৪০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করে হুতিরা। নাজি ওই ব্যক্তিদের জানাজা ও শোকযাত্রা দেখছিলেন। এ সময় হুতিদের এক সদস্য তাঁর কাছে এগিয়ে এসে একটি খাম ধরিয়ে দেন। যুদ্ধের জন্য স্বেচ্ছায় কিছু অর্থসহায়তা দিতে তাঁকে অনুরোধ করেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান

নাজি বলেন, ‘খামটি ফেরত দিতে বা তাঁদের খালি হাতে ফিরিয়ে দিতে আমার অস্বস্তি হচ্ছিল। তাই খামের মধ্যে ১ হাজার ইয়েমেনি রিয়াল (প্রায় ১ ডলার ৯০ সেন্ট) রেখে সেটি তাঁকে ফিরিয়ে দিই।’

বড় সমাবেশের আয়োজন করা হলে মাটিতে একটি বড় কাপড় বিছিয়ে দেওয়া হয়। সেখানে মানুষ যার যতটুকু সামর্থ্য, সে অনুযায়ী অনুদান দিতে পারেন।

নাজি বলেন, ‘কেউ নগদ অর্থ দেন। কেউ আবার রাইফেল, পিস্তল বা জাম্বিয়া (ইয়েমেনের ঐতিহ্যবাহী ছুরি) দান করেন। একটি সমাবেশ থেকেই লাখ লাখ ইয়েমেনি রিয়াল সংগ্রহ করা সম্ভব।’

এ ছাড়া আমদানি করা তেলও ইয়েমেনের এ গোষ্ঠীর আয়ের বড় একটি উৎস। জানুয়ারিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান সরকার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ইরানের মালিকানাধীন বা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে হুতিদের প্রতি মাসে বিনা মূল্যে তেল সরবরাহ করে। ওই তেল বিক্রি করে হুতিরা অর্থ সংগ্রহ করে।

ইরানি তেলের এসব চালানের পাশাপাশি হুতিরা অবৈধভাবে তেল বিক্রি করেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে বলে দাবি করা হয়ে থাকে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ খাত থেকে বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে গোষ্ঠীটি।

হুতিদের শক্তি কোথায়, বিলিয়ন ডলারের যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র

যোদ্ধা নিয়োগেও অর্থের জোগান

হুতি যোদ্ধা, সানা, ইয়েমেন

সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাউই আল-জাজিরাকে বলেন, হুতিরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে, যা নিজেই নিজেকে শক্তিশালী করে। তিনি বলেন, ‘অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ থাকায় হুতিরা মানুষকে জোর করতে পারে। আর মানুষকে জোর করার ক্ষমতা তাদের অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করতে সাহায্য করে।’

অ্যাডাম রাসেল, অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামোবিষয়ক বিশেষজ্ঞইয়েমেনে মুদ্রাসংকট চলছে। এরপরও হুতিরা আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছে। সেই অর্থ দিয়ে অস্ত্র কিনছে এবং নিজেদের যুদ্ধ ব্যয় মেটাচ্ছে।

আল-জেদ্দাউই বলেন, হুতিদের আয়ের উৎসের মধ্যে রয়েছে কর, শুল্ক, ধর্মীয় বিধান অনুযায়ী আদায় করা জাকাত, বিভিন্ন অতিরিক্ত শুল্ক, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত। তিনি আরও বলেন, ‘আমদানি অনুমতিপত্র, বিভিন্ন ফি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগ নিয়ন্ত্রণ করার হুতিদের ক্ষমতা ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের ব্যাপক প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। এসব উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে তারা নিরাপত্তা বাহিনী ও নিজেদের অনুগত লোকজনের নেটওয়ার্ক টিকিয়ে রাখে। এসবের মাধ্যমেই নিজেদের নির্দেশ মানতে মানুষকে বাধ্য করে এবং কর্তৃত্ব আরও শক্তিশালী করে তারা।’

কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া ও সরকারি খাতের কর্মীদের বেতন বকেয়া থাকায় হুতিদের এ আর্থিক ব্যবস্থা নতুন যোদ্ধা নিয়োগে সহায়তা করছে বলে মনে করেন আল-জেদ্দাউই। তিনি বলেন, ‘কিছু তরুণের জন্য হুতি বাহিনীতে যোগ দেওয়া এখন আয়ের হাতে গোনা কয়েকটি সুযোগের একটি। নতুন যোদ্ধা নিয়োগের পাশাপাশি তাদের মধ্যে হুতিদের আদর্শ ও বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়। এভাবে সামরিক শিবিরের বাইরেও পরিবার ও স্থানীয় জনপদে গোষ্ঠীটির প্রভাব বাড়ে।’

হুতিদের অগ্রযাত্রায় কারও লাভ, কারও ক্ষতি

তাই অর্থনৈতিক সংকট শুধু মানুষকে যুদ্ধে যোগ দিতে বাধ্য করতেই ভূমিকা রাখে না; বরং মানুষের দৈনন্দিন জীবনেও হুতিদের সামরিক প্রভাব বিস্তার এবং সমাজের ওপর নিজেদের কর্তৃত্ব আরও শক্তিশালী করার সুযোগ করে দেয় বলে মনে করেন আল-জেদ্দাউই।

জাতিসংঘের ২০২৪ সালের বিশেষজ্ঞ প্যানেলের এক হিসাব অনুযায়ী, হুতি যোদ্ধার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। ১৮ বছরের কম বয়সী কিশোরদেরও কখনো কখনো নিয়োগ দিয়ে এ সংখ্যা বাড়ানো হয়েছে।

এসব অর্থ শুধু যোদ্ধা নিয়োগ ও তাঁদের সংগঠিত করার কাজেই ব্যয় হয় না। আল-জেদ্দাউই বলেন, ‘হুতিরা তাদের নিরাপত্তা বাহিনীর পরিধি বাড়িয়েছে, আরও উন্নত অস্ত্র তৈরি করেছে এবং সুরক্ষাব্যবস্থা, পরিখা, সুড়ঙ্গ, ভূগর্ভস্থ স্থাপনা ও অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলতে অর্থ বিনিয়োগ করেছে। সামরিক শক্তি এভাবে ক্রমাগত বাড়িয়ে নিতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এ ব্যয় দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয়।’

ভুগছে বেসামরিক মানুষ

তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গালফ স্টাডিজের নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক গবেষক ওয়াফিক সালেহ আল-জাজিরাকে বলেন, ‘২০১৬ সাল থেকে ইয়েমেনের প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। অথচ হুতিরা নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করেছে এবং যুদ্ধের খরচ জুগিয়েছে। যুদ্ধ যখন অগ্রাধিকার পায়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রার অবস্থা শোচনীয় হয়ে পড়ে।’

ইয়েমেনের সানায় বিভিন্ন রণাঙ্গনে লড়াই তীব্র হওয়ার মধ্যে হুতি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেন সমর্থকেরা। ৯ অক্টোবর ২০২৬

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। আর প্রায় ২ কোটি ২৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

হুতি যোদ্ধা মোহাম্মদের কাছে সামরিক অভিযানের খরচ জোগানো ‘একটি দায়িত্ব’ ও ‘দীর্ঘমেয়াদি বিনিয়োগ’।

মোহাম্মদ বলেন, ‘দেশকে মুক্ত করা এবং বিদেশি বাহিনীকে তাড়াতে হলে অর্থের প্রয়োজন। তাই যোদ্ধা ও সামরিক অভিযানের জন্য অর্থের জোগান দেওয়া প্রত্যেক দেশপ্রেমিকের অগ্রাধিকার হওয়া উচিত।’

তথ্যসূত্র: আল-জাজিরা, গালফ নিউজ ও আরব নিউজ

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র

Czytaj dalej u źródła

FBI and USDA were reportedly targeted in back-to-back cyberattacks

· Engadget

It's still unclear who is responsible for the two incidents.

Visit milkshakeslot.lat for more information.

Czytaj dalej u źródła

Top drug kingpin captured by Mexican Army

· Brisbane Times