Louisiana man charged with killing woman on hiking trail and murdering co-worker with crossbow
· The Guardian

· The Guardian

· Prothom Alo

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ হওয়ার এক বছরের মধ্যে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বেকার ভাতা বা কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। তাঁদের মধ্যে নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাতা নেওয়ার হার অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সর্বোচ্চ ৫০ গুণ বেশি।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের (ডিএফই) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩–২৪ অর্থবছরে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। ওই বছর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার। অর্থাৎ প্রতি ২৪ জনে একজন স্নাতক হওয়ার এক বছরের মধ্যে এমন সুবিধা নিয়েছেন।
Visit livefromquarantine.club for more information.
১৮টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের ১০ শতাংশের বেশি এক বছরের মধ্যে সরকারি সুবিধা নিয়েছেন। এ তালিকায় সবচেয়ে বেশি হার আর্ডেন ইউনিভার্সিটির। বিশ্ববিদ্যালয়টির প্রতি চারজনের একজনের বেশি স্নাতক এমন সুবিধা নিয়েছেন। এরপর রয়েছে রেক্সহ্যাম ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হার প্রতি পাঁচজনে একজন।
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনাবিষয়ভিত্তিক হিসাবেও স্নাতকদের কর্মহীনতাসংক্রান্ত সুবিধা নেওয়ার হারে পার্থক্য রয়েছে। স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ে স্নাতকদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। এ বিষয়ে পড়াশোনা শেষ করার এক বছরের মধ্যে প্রতি ছয়জনের একজন সরকারি সুবিধা নিয়েছেন।
নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে এ হার প্রতি ১২ জনে একজন। অথচ যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) জনবলের ঘাটতি রয়েছে। সাধারণ ও সমন্বিত শিক্ষা বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে এ হার প্রতি ১০ জনে একজন।
অন্যদিকে চিকিৎসাবিজ্ঞান ও দন্তচিকিৎসায় স্নাতকদের মধ্যে কর্মহীনতাসংক্রান্ত সুবিধা নেওয়ার হার সবচেয়ে কম। এ বিষয়ে প্রতি ৩০০ জনে একজনের কম এমন সুবিধা নিয়েছেন। ভেটেরিনারি বিষয়ে এ হার প্রতি ১৮০ জনে একজন এবং অর্থনীতিতে প্রতি ৮৫ জনে একজন।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেনক্যাম্পেইন ফর রিয়েল এডুকেশনের ক্রিস্টোফার ম্যাকগভর্ন এ পরিসংখ্যানকে জাতীয় কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের এমন পরিস্থিতিতে ফেলছে। তাঁদের একদিকে ঋণের বোঝা, অন্যদিকে বেকারত্ব কিংবা যোগ্যতার তুলনায় কম মানের চাকরি বেছে নিতে হচ্ছে।
ক্রিস্টোফার ম্যাকগভর্ন আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেককে কর্মমুখী পলিটেকনিকে রূপান্তর করা প্রয়োজন।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় অনেকের জন্য ভালো সুযোগ তৈরি করে। কিছু কোর্স শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুত কর্মসংস্থান ও অন্যান্য ফলাফল দিতে পারছে না। এ ধরনের নিম্ন মানের শিক্ষার সুযোগ বন্ধে অফিস ফর স্টুডেন্টসের (ওএফএস) সঙ্গে কাজ করছে সরকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন· India Today